নিউজ ডেস্ক।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৫৯ টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে বিশেষ কোটায় ভর্তির সুযোগ পাবে ৬২১ জন শিক্ষার্থী।
শুক্রবার (২২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিশেষ কোটার ৬২১টি আসনের মধ্যে পোষ্য কোটা (বিভাগের আসন সংখ্যার ৫%) ২১৬টি, মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা বা নাতি-নাতনি কোটা (বিভাগের আসন সংখ্যার ৫%) ২১৬ টি, শারীরিক প্রতিবন্ধী কোটা (নির্ধারিত) ১২২টি, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা (নির্ধারিত) ৬১ টি এবং বিকেএসপি কোটা (নির্ধারিত) ৬টি।
এছাড়া এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৯ টি বিভাগ ও ২টি ইনস্টিটিউট মিলে বিশেষ কোটা বিহীন আসন সংখ্যা ৪০২০টি। ‘এ’ ইউনিটে (মানবিক) ১টি ইনস্টিটিউটসহ ৪টি অনুষদের ২৮টি বিভাগে মোট আসন সংখ্যা ১৯০২ টি। ‘বি’ ইউনিটে (বাণিজ্য) ১টি ইনস্টিটিউট ও ১টি অনুষদের ৭টি বিভাগে মোট আসন সংখ্যা ৫৬০টি এবং ‘সি’ ইউনিটে (বিজ্ঞান) ৭টি অনুষদের ২৬টি বিভাগে মোট আসন সংখ্যা ১৫৫৮টি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
