লেনিন জাফর।।
মাগুরার শ্রীপুর উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৪ জন অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে ।
নির্বাচনে রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু দায়িত্ব পালন করেন । প্রিজাইডিং অফিসার হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রিয়াজ উদ্দিন, ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সুলতান আলী দায়িত্ব পালন করেন ।
এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্হিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন এস, আই রাকিব উদ্দিন ও তার সঙ্গীয় ফোর্স।এছাড়া থানা অফিসার ইনচার্জ প্রিটন সরকার আকস্মিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক ব্যবস্হাপনায় সন্তোষ প্রকাশ করেন।
১৮জুলাই (সোমবার) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন এ ভোটে জিল্লুর রহমান ৪৫৮ ভোট পেয়ে প্রথম, ডাবলু বিশ্বাস ৩৭৫ ভোট পেয়ে দ্বিতীয়, ৩২২ ভোট পেয়ে আবদুল ওয়াদুদ মোল্যা তৃতীয় ও ২৫২ ভোট পেয়ে আসাদুজ্জামান লিখন চতুর্থ স্থান অর্জন করে বিজয়ী হয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে রোকেয়া বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে মোট ৭৮৬ ভোটারের মধ্যে ৬৪৫ ভোটার তাদের ভোট প্রদান করেন ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
