পুলিশের ঊর্ধ্বতন ১৩৯ কর্মকর্তাকে পদায়ন

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ পুলিশের ১৩৯ জন অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে। পুলিশের এই কর্মকর্তাদের গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। পদায়ন হওয়া কর্মকর্তাদের মধ্যে মো: আওরঙ্গজেব মাহবুবকে ষষ্ঠ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক; অতিরিক্ত ডিআইজি পিটিসি নোয়াখালীর মো: রেজাউল করিমকে ঢাকা রেঞ্জের রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট; কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম ফজলুর রহমানকে ঢাকা এপিবিএনে; প্রলয় চিসিমকে ঢাকা বিভাগের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি; এসপি মো: মাসুদ করিমকে তৃতীয় এপিবিএনের অধিনায়ক হিসেবে পদায়ন করা হয়েছে।
মো: শফিকুল ইসলামকে সিআইডিতে; মো: সুজায়েত ইসলামকে ঢাকার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অতিরিক্ত ডিআইজি; এজাজ আহমেদকে ঢাকার এসবির অতিরিক্ত ডিআইজি; এ কে এম নাহিদুল ইসলামকে ঢাকার সিআইডির অতিরিক্ত ডিআইজি; মো: মজিদ আলীকে ঢাকার পিবিআইয়ে; মো: ইকবাল হোসেনকে ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি; এসপি মো: আনিছুর রহমানকে ১২ এপিবিএনের অধিনায়ক হিসেবে পদায়ন করা হয়েছে।
মো: বরকতউল্লাহ খানকে ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি; টি এম মোজাহিদুল ইসলামকে ঢাকা অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি; শ্যামল কুমার নাথকে চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আর আর এফ) কমান্ড্যান্ট; মো: জাকির হোসেন খানকে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার; মো: ইকবালকে খুলনা রেঞ্জ অতিরিক্ত ডিআইজি; মো: আশরাফুল ইসলামকে ঢাকার অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি; মো: শামসুল আলমকে ঢাকার হাইওয়ে পুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
মো: নজরুল ইসলামকে ঢাকা এপিবিএনের অতিরিক্ত ডিআইজি; এসপি মোহা: মনিরুজ্জামান কে ঢাকা অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি, মো: ফরিদুল ইসলামকে সপ্তম এপিবিএনের অধিনায়ক; সানা শামীনুর রহমানকে ঢাকা শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজি; ড. মো: আব্দুস সোবাহানকে বেতবুনিয়া পিএসটিএস কমান্ড্যান্ট, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
মো: ওয়ালীদ হোসেনকে ঢাকার পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি; টুটুল চক্রবর্তীকে ডিএমপির যুগ্ম কমিশনার, মো: মেহেদুল করিমকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি; মোহাম্মদ হাসান বারী নূরকে ১৬ এপিবিএনে; এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীকে ঢাকায় প্রথম এপিবিএনের অধিনায়ক; মো: গিয়াস উদ্দিন আহমেদকে ঢাকা পুলিশ অধিদফতরের (টিআর পদের বিপরীতে) অতিরিক্ত ডিআইজি; নওরোজ হাসান তালুকদারকে খুলনা রেঞ্জের রিজার্ভ ফোর্স (আরআরএফ) কমান্ড্যান্ট; মোহাম্মদ এনামুল হককে রাজশাহী সারদার অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
এআইজি মো: আব্দুর রাজ্জাককে রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট; মো: আলমগীর কবীরকে ঢাকা পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; মো: মনিরুজ্জামানকে ঢাকা হাইওয়ে পুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজি, মোছা: ফরিদা ইয়াসমিনকে ঢাকা হাইওয়ে পুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজি; বেগম হাসিনা রহমানকে ঢাকা পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি; ঢাকা পুলিশ অধিদফতরের এআইজি রেবেকা সুলতানাকে ঢাকা পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; ঢাকা ১১ এপিবিএনের এসপি শাহিনা আমিনকে ১১ এপিবিএনের অধিনায়ক; রুমানা আক্তারকে ঢাকা সিআইডির অতিরিক্ত ডিআইজি; আলী আহমদ খানকে দ্বিতীয় আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে বদলি করা হয়েছে।
মো: মারুফ হোসেন সরদারকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; বিপ্লব কুমার সরকারকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; দীন মোহাম্মদকে নোয়াখালী পুলিশ ট্রেনিং কলেজের অতিরিক্ত ডিআইজি; মোহাম্মদ শাহজালালকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; নাছিমা আক্তারকে ঢাকা অ্যান্টি টেরোরিজমের অতিরিক্ত ডিআইজি; শ্যামল কুমার মুখার্জীকে ঢাকা ইউনিটের হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি; মো: সাজ্জাদুর রহমানকে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি; বিজয় বসাককে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) (অতিরিক্ত) কমিশনার; মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে দশম এপিবিবিএনের অধিনায়ক হিসেবে পদায়ন করা হয়েছে।
মো: এনামুল কবিরকে ময়মনসিংহ ডিআইজি রেঞ্জ অফিসের অতিরিক্ত ডিআইজি; প্রবীর কুমার রায়কে চট্টগ্রাম ডিআইজি রেঞ্জ অফিসের অতিরিক্ত ডিআইজি, এম এ মাসুদকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার; হাসিবুল আলমকে ঢাকা পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; আ স ম মাহতাব উদ্দিনকে সিএমপির অতিরিক্ত কমিশনার; জয়দেব চৌধুরীকে ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি; মো: মহিউল ইসলামে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; মোহা. আহমার উজ্জমানকে ঢাকা এসবির অতিরিক্ত ডিআইজি; মো: রাশিদুল ইসলামকে ঢাকা এসবির অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।
ড. এ এইচ এম কামরুজ্জামানকে ডিএমপির যুগ্ম কমিশনার; এ এফ এম আনজুম কালামকে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; মো: মিজানুর রহমানকে ঢাকা এসবির অতিরিক্ত ডিআইজি; মো: ফারুক হোসেনকে আরএমপির অতিরিক্ত কমিশনার; সিআইডির এসএস মো: দেলোয়ার হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার; মুনতাসিরুল ইসলামকে ঢাকা পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; মো: মিজানুর রহমানকে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; এস এম রাশিদুল হককে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; সামসুন নাহারকে আরএমপির অতিরিক্ত কমিশনার; মোছা. তাসলিমা খাতুনকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার; সৈয়দা জান্নাত আরাকে সিআইডির অতিরিক্ত ডিআইজি; তামান্না ইয়াসমিনকে ঢাকা রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; পংকজ চন্দ্র রায়কে ঢাকা নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি। মোহাম্মদ আনোয়ার হোসেনকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; বেগম নাবিলা জাফরিন রীনাকে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; মীর মোদাছছের হোসেনকে খাগড়াছড়ি এপিবিএনের বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি; মো: মোকতার হোসেনকে র্যাবের অধিনায়ক; মুহাম্মদ সাইফুল ইসলামকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; আবু আহাম্মদ আল মামুনকে বিএমপির অতিরিক্ত কমিশনার; বরিশালের এসপি মো. মারুফ হোসেনকে র্যাবের অধিনায়ক করা হয়েছে। খোন্দকার নুরুন্নবীকে ডিএমপির যুগ্ম কমিশনার; সৈয়দ হারুন অর রশীদকে ১৪ এপিবিএনের অধিনায়ক; মু. মাসুদ রানাকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত কমিশনার; আবদুল মান্নান মিয়াকে ঢাকা অ্যান্টি টেরোরিজমের অতিরিক্ত ডিআইজি; মোহাম্মদ নাসিরুল ইসলামকে ঢাকা পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ জায়েদুল আলমকে ডিএমপির যুগ্ম কমিশনার; এস এম মেহেদী হাসানকে ডিএমপির যুগ্ম কমিশনার; ফারুক আহমেদকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।
মাসুদ আহাম্মদকে ঢাকা শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি; মো. হেমায়েতুল ইসলামকে ঢাকা অ্যান্টি টেরোরিজমের অতিরিক্ত ডিআইজি; এম এ জলিলকে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; নূরুল ইসলামকে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশনের (এসপিবিএন-১) অধিনায়ক; শাহজাদা মো. আসাদুজ্জামানকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; মো. আতিকুর রহমানকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; মো. সায়াফুজ্জামান ফারুকীকে আরএমপির অতিরিক্ত কমিশনার; উত্তম কুমার পালকে আরএমপির অতিরিক্ত কমিশনার; লিটন কুমার সাহাকে ডিএমপির যুগ্ম কমিশনার করা হয়েছে। আবিদা সুলতানাকে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; সঞ্জিত কুমার রায়কে ডিএমপির ডিসি; শেহেলা পারভীনকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; নাসিয়ান ওয়াজেদকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; শামীমা আক্তারকে পঞ্চম এপিবিএনের অধিনায়ক; মো. মাহফুজুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; সৈয়দ আবু সায়েমকে চতুর্থ এপিবিএনের অধিনায়ক; মো. ফারুক উল হককে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; তানভীর মমতাজকে ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি; হাসানুজ্জামানকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি।
আলিমুজ্জামানকে র্যাবের অধিনায়ক; মোহাম্মদ কামরুজ্জামানকে নবম এপিবিএনের অধিনায়ক; মোহাম্মদ শহীদুল্লাহকে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; মো. মহিবুল ইসলাম খানকে র্যাবের অধিনায়ক; মোহাম্মদ ফরিদ উদ্দিনকে সিএমপির অতিরিক্ত কমিশনার; এস এম আশরাফুজ্জামানকে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট; কানিজ ফাতেমাকে ঢাকা অ্যান্টি টেরোরিজমের অতিরিক্ত ডিআইজি; বেগম সুলতানা নাজমা হোসেনকে ঢাকা অ্যান্টি টেরোরিজমের অতিরিক্ত ডিআইজি; মো. জোবায়দুর রহমানকে এসএমপির অতিরিক্ত কমিশনার করা হয়েছে।
ফরিদা ইয়াসমিনকে ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি; মো. হামিদুল আলমকে রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমির সারদার অতিরিক্ত ডিআইজি; মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরীকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; এসপি মো. হুমায়ুন কবীরকে সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সের অতিরিক্ত ডিআইজি, বিপ্লব বিজয় তালুকদারকে ডিএমপির যুগ্ম কমিশনার; মো. রশীদুল হাসানকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; অধিনায়ক মো. তোফায়েল আহমেদকে ১৩ এপিবিএনের অধিনায়ক; সঞ্জয় কুমার কুন্ডুকে বিএমপির অতিরিক্ত কমিশনার। নিজামুল হক মোল্যাকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; মো. এমরান হোসেনকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; মো. সাইদুর রহমান খানকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; মো. সাইফুল্লাহ আল মামুনকে ডিএমপির যুগ্ম কমিশনার; খান মুহাম্মদ রেজওয়ানকে এসপিবিএনের ২ অধিনায়ক; মো. আসাদ উল্লাহ চৌধুরীকে ঢাকা অ্যান্টি টেরোরিজমের অধিনায়ক; আমির জাফরকে অষ্টম এপিবিএনের অধিনায়ক; মো. সাজিদ হোসেনকে কেএমপির অতিরিক্ত কমিশনার করা হয়েছে। বিধান ত্রিপুরাকে ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি; মো. বেলাল উদ্দিনকে পুলিশের অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; নরেশ চাকমাকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; এসপি ড. এ কে এম ইকবাল হোসেনকে বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্সেস কমান্ড্যান্ট; মো. জিয়াউল হককে জিএমপির অতিরিক্ত কমিশনার এবং মো. মাশরুকুর রহমান খালেদকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.