নিউজ ডেস্ক।।
ঈদের ছুটি শেষ। আজ থেকে অফিস, ব্যাংক, বিমা, আদালত, শেয়ারবাজার খুলেছে। ছুটি শেষে ঢাকায় ফিরেছে মানুষ। গতকাল থেকেই ঢাকামুখী স্রোত শুরু হয়েছে।
আজ সকালেও অনেকে ঢাকায় এসে সরাসরি অফিসে যোগদান করেছে। বিশেষ করে ঢাকার আশপাশের জেলার লোকজন ভোরে বাড়ি থেকে রওনা দিয়ে অফিস করছে।
আজও ঢাকার সড়কগুলো অনেকটাই ফাঁকা। স্কুল-কলেজ ছুটি থাকায় এবং ঈদের আমেজ থাকায় অনেকেই বাসায়ই অবস্থান করছেন।
সোমবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পবিত্র ঈদুল আজহার তিন দিনের ছুটি শেষ হয়।গত রোববার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনি, রবি ও সোমবার সরকারি সাধারণ ছুটি ছিল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
