নিউজ ডেস্ক।।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিন দিনের ছুটি শেষ হচ্ছে আজ সোমবার। রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। আগামীকাল মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার।
ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই সরকারি সাধারণ ছুটি।
ঈদের ছুটির আগে দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি। বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসাবে টানা চারদিন ঈদের ছুটি শেষে আগামীকাল অফিসে যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
