এইমাত্র পাওয়া

ঈদে ৯৯ লাখ ৫০ হাজার পশু কোরবানি

এ বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি গবাদিপশু কোরবানি করা হয়েছে। সোমবার (১১ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে আজও দেশের বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের মতো পশু কোরবানি হচ্ছে। হাটে চলছে পশু কেনাবেচাও। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় রাজধানীর গাবতলী পশুর হাটে চড়া দামে বিক্রি হচ্ছে গরু-ছাগল। এ সুযোগে যতটা সম্ভব বেশি দাম হাঁকিয়ে নিচ্ছেন ব্যাপারী ও খামারিরা।

দ্বিতীয় দিনের মতো কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।  সোমবার (১১ জুলাই) দুপুর ১টা পর্যন্ত প্রায় সাড়ে ৯ হাজার মেট্রিক টন কোরবানির বর্জ্য স্থানান্তর করেছে ডিএসসিসি। এসব বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তর করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.