বুটেক্সে প্রতি আসনে লড়বেন ২১ জন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২০২১-২২ শিক্ষাবর্ষের লেভেল-১–এর ভর্তি আবেদন সম্পন্ন হয়েছে। এতে মোট আবেদন করেছেন ১২৮৬৩ জন, আবেদনকৃত সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

এবার ১০টি বিভাগে মোট ৬০০ শিক্ষার্থী বুটেক্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন অর্থাৎ প্রতি আসনের জন্য লড়বেন ২১ জন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড শাহ আলিমুজ্জামান।

আগামী ৫ থেকে ১৫ জুলাই পর্যন্ত আবেদনকারী ভর্তি–ইচ্ছুকরা এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। আগামী ১২ আগস্ট সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সর্বশেষ তারিখ ৩১ আগস্ট।

এবারের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। ২০২১ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত যে পাঠ্যসূচি (গণিত, পদার্থ ও রসায়ন) নির্ধারিত ছিল, সে অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে ইংরেজির ক্ষেত্রে ‘ফাংশনাল ইংলিশ’ অনুসরণ করা হবে। গণিত ৬০, পদার্থ ৬০, রসায়ন ৬০, ইংরেজি ২০ নম্বরসহ মোট ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। কোনো বিষয়ে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.