নিউজ ডেস্ক।।
আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। জীবনের নানা প্রতিকূলতা ডিঙিয়ে নিয়মিত নাটককে অভিনয় করে চলেছেন।পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টগ্রামে তাকে সক্রিয় দেখা যায়। প্রায় ইনস্টগ্রাম স্টোরিতে নিজের অনুভূতি শেয়ার করেন। শেয়ার করেন নিজের নানা গেটআপের ছবি।
সম্প্রতি মানুষের অনিশ্চিত জীবনের কথা স্মরণ করে একটি স্টোরি শেয়ার করেছেন প্রভা, যেখানে লিখেছেন— ‘জীবন খুবই অনিশ্চিত। যে কারোর সঙ্গে যে কোনো কিছু ঘটে যেতে পারে। এ মুহূর্তে আমার যেটি মনে হচ্ছে, যদি আমার কিছু হয়ে যায়…। যদি আমি কাউকে জেনে-বুঝে কিংবা অজান্তে কষ্ট দিয়ে থাকি, কারও অনুভূতিতে আঘাত করে থাকি, তার জন্য দুঃখ প্রকাশ করছি।’
প্রভা আরও লিখেন— ‘আমি ক্ষমা চাইছি। প্লিজ আমার অপরাধ ক্ষমা করে দিন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।’
‘কাউন্টডাউন’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন প্রভা। সকাল আহমেদের পরিচালনায় নাটকটির প্রচার শুরু হয়েছে গত ৩১ মে। এতে প্রভার সঙ্গে আরও আছেন তৌসিফ মাহবুব, সজল, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, আরফান আহমেদ প্রমুখ।
এ ছাড়া ঈদের বেশ কিছু একক নাটকে অভিনয় করছেন এই অভিনেত্রী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
