দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে ভিপি নূর

দুর্গাপূজায় হিন্দু ধর্মালম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু’র ভিপি নুরুল হক। এক ফেসবুক স্ট্যাটাসে এই শুভেচ্ছাবার্তা দেন তিনি। পরে তার স্ট্যাটাসের পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা চলতে থাকে কমেন্ট বক্সে।

স্ট্যাটাসে তিনি লিখেন, ‘হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের প্রতি দুর্গা পূজার শারদীয় শুভেচ্ছা। দেবী বন্দনার মূলমন্ত্রে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তি প্রতিষ্ঠিত হোক , ধরণীতে শান্তি নেমে আসুক। সকলে সুখী হোক।’

এই বার্তা দেয়ার পর এসেছে বুরূপ প্রতিক্রিয়া। অনেকেই এই স্ট্যাটাসের বিরুদ্ধে কমেন্টবক্সে লিখেছেন। একজন লিখেন, ” প্রথম লাইনটা না হয় মানলাম, তাই বলে মাটির মূর্তির কাছে অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তি প্রতিষ্ঠিত, ধরণীতে শান্তি নেমে আসা, সকলকে সুখী করার ক্ষমতা আশা করা বা বিশ্বাস রাখলেন কিভাবে ??  সংশোধন করে আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চান।”

অন্য আরেকজন লিখেন, “প্রিয় নুর ভাই ইসলাম আর মুশরিকী একসাথে চলতে পারে না । ছাত্র প্রতিনিধি হিসেবে আপনি পূজার শুভেচ্ছা জানাতে পারেন , বাট মূর্তীর তো ক্ষমতা নাই নিজেকে সেফ করার সেখানে ধরনীতে শান্তি আনবে কি করে ? মূর্তীর কোন শক্তি আছে এটা বিশ্বাস করলে ঈমান হারা হতে হবে । আমরা পর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ( তাদের ধর্ম তারা পালন করুক , প্রয়োজনে নিরাপত্তার ব্যবস্থাও করা যাবে) তাই বলে আমরা তো অতি মাত্রার কথা বলতে পারিনা ।”


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.