ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু ১ জুলাই

নিজস্ব প্রতিবেদক।।

আগামী ১০ জুলাই পবিত্র ঈদ-উল-আজহা ধরেই ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদের আগের ৫ দিনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে আগামী ১ জুলাই থেকে। আর ঈদের ফিরতি টিকেট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে।

ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির বিষয়ে গত ১৪ জুলাই রেল ভবনে একটি সভা অনুষ্ঠিত হয়। সভা সূত্রে এ সব তথ্য জানা গেছে। ট্রেনের ৫ জুলাইয়ের টিকেট ১ জুলাই, ৬ জুলাইয়ের টিকেট ২ জুলাই, ৭ জুলাইয়ের ৩ জুলাই, ৮ জুলাইয়ের ৪ জুলাই এবং ৯ জুলাইয়ের টিকেট ৫ জুলাই বিক্রি হবে।

অন্যদিকে, ১১ জুলাইয়ের ট্রেনের ফিরতি টিকেট ৭ জুলাই, ১২ জুলাইয়ের টিকেট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকেট ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের টিকেট ১১ জুলাই বিক্রি করা হবে। এ বিষয়ে আগামী ২২ জুন বেলা ১১টায় রেল ভবনে সংবাদ সম্মেলন করে বিস্তাারিত জানাবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.