নিজস্ব প্রতিবেদক।।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ) পবিত্র হজ পালিত হবে।
এ বছর সারাবিশে^র ১০ লাখ মানুষ হজ পালন করবেন।
এ বছর বাংলাদেশী হজযাত্রীর কোটা ৫৭ হাজার ৫৮৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার কোটা চার হাজার জন এবং বেসরকারি কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।
সরকারি ব্যবস্থাপনায় দু’টি পাকেজে হজযাত্রী যাচ্ছেন। যার মধ্যে প্যাকেজ-১ এর মূল্য পাঁচ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২ এর মূল্য পাঁচ লাখ ২১ হাজার ১৫০ টাকা।
বেসরকারি এজেন্সিগুলো সরকারের প্যাকেজ-২ এর আলোকে সর্বনি¤œ পাঁচ লাখ ২২ হাজার ৭৪৪ টাকার প্যাকেজ ঘোষণা করেছে।
এ বছর সরকারি-বেসরকারি সব হজযাত্রীপ্রতি বিমান ভাড়া ধরা হয়েছে এক লাখ ৪০ হাজার টাকা।
এবার ৩৫৯টি এজেন্সির মাধ্যমে হজযাত্রীরা মক্কা-মদিনায় যাচ্ছেন।
প্রতি এজেন্সির হজযাত্রী পাঠানোর কোটা ৯৭ থেকে ৩০০ জন।
হজ ফ্লাইট ৫ জুন থেকে শুরু হয়েছে। চলবে ৩ জুলাই পর্যন্ত। ফিরতি ফ্লাইট ১৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত।
এবার বাংলাদেশ বিমান, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও ফ্লাইনাস হজযাত্রী পরিবহন করছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
