আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান। সভায় বক্তাগণ প্রাথমিকের সকল বৈষম্য নিরসনের পাশাপাশি বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয় ছুটি ঘোষণা, সরকারিভাবে দিবসটি পালন, পাঠ্য বইয়ে বিশ^ শিক্ষক দিবস অন্তর্ভূক্তসহ শিক্ষকদের ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী হতে অব্যাহতি দিয়ে ১ম শ্রেণির মর্যাদার দেওয়ার দাবি জানিয়েছেন।
সভায় বক্তব্য রাখেন মো. শফিকুল ইসলাম মানিক (বি.বাড়িয়া), এম.এ ছিদ্দিক মিয়া (ঢাকা), মো. গোলাম মোস্তফা (ময়মনসিংহ), মো. মাসুদুল করিম (কুষ্টিয়া), মো. কামরুল ইসলাম বাচ্চু (ময়মনসিংহ), মো. ইউছুফ (চট্টগ্রাম), মো. শাখাওয়াত হোসেন (কুমিল্লা), বিল্লাল হোসেন (কুষ্টিয়া), মোহাম্মদ আলী (ঢাকা), সীমা আক্তার (ঢাকা), নাসির উদ্দিন মোল্লা (সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সমিতি), সুবল চন্দ্র পাল (ঢাকা), কামরুন্নাহার (ঢাকা), ছাবিনা ইয়াসমিন (ঢাকা), শাহিনুর আলামিন (ঢাকা)।
সভা পরিচালনা করেন মো. মাসুদুল করিম, যুগ্ম সম্পাদক, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদ। এছাড়াও প্রাথমিকের সকল শিক্ষক নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
