বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম নরসিংদী জেলার আয়োজনে আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে নরসিংদী প্রেসক্লাবে শিক্ষায় বৈষম্য নিরসন তথা জাতীয়করণ ঘোষনার দাবীতে সংবাদ সম্মেলন ও মানব বন্ধন কর্মসূচী পালন করে এম পি ও ভুক্ত শিক্ষক কর্মচারীরা।
সকাল সাড়ে এগার টায় লিখিত বক্তব্য পাঠ করেন নরসিংদী জেলা বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের সাধারণ সম্পাদক আফজাল হোসেন কাজল বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুল জব্বার ও সভাপতি ফজলুল হক ফকির।
বক্তারা বৈষম্য পূর্ণ শিক্ষা সুষ্ঠু জাতি গঠনে অন্তরায় যা দূরকরনে একযোগে সকল এম পি ও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ঘোষনার জোড়ালো দাবী জানান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবেশিকফোর কেন্দ্রীয় সদ্যস্য রুহুল আমিন ও সাংগঠনিক সম্পাদর তোফাজ্জল হোসেন নরসিংদী জেলা সোহরাব হোসেন সাধারণ সম্পাদক রায়পরা উপজেলা কামরুল হাসান সভাপতি শিবপুর উপজেলা কামরুল ইসলাম সাধারণ সম্পাদক নরসিংদী সদর সাহানা বেগম মহিলা বিষয়ক সম্পাদক নরসিংদী জেলা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, প্রভাষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
