নিজস্ব প্রকিবেদক।।
আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। ওইদিন সারা দেশেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়বে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উৎসব করতে গিয়ে যেনো দুর্ঘটনা না ঘটে, সে জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।
বৃহস্পতিবার গণভবন থেকে গোপালগঞ্জে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকার প্রধান।
এর আগে বুধবার (১৫ জুন) স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি খবর পাচ্ছি এমন ঘটনা ঘটানো হবে যে আমরা যেনো ২৫ তারিখ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানটাই না করতে পারি। এতো চ্যালেঞ্জ নিয়ে যে কাজ করা হয়েছে, সেই কাজে বাধা দেয়ার অনেক অপচেষ্টা হচ্ছে বলে আমাদের কাছে খবর আসছে। কাজেই সব বাহিনীর সবাই সজাগ থাকুন।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
