নিজস্ব প্রকিবেদক।।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম অবসরের পর একই অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদকে ডিজির দায়িত্ব দেয়া হয়েছে।
বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) আলমগীর মুহম্মদ মনসুরুল আলমকে (পরিচিতি নং ৫৩১২) অবসর গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-১) হিসেবে পদায়ন করেছেন। ফলে দাপ্তরিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অধিদপ্তরে মহাপরিচালক (গ্রেড-১) পদে কোনো কর্মকর্তার পদায়ন না করা পর্যন্ত অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদকে তার নিজ দায়িত্বের সঙ্গে অতিরিক্ত হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।
এর আগে, চাকরির মেয়াদ শেষ হওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) আলমগীর মুহম্মদ মনসুরুল আলমকে ১৩ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়। তিনি দীর্ঘদিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
