এইমাত্র পাওয়া

রাবির বিজ্ঞান বিভাগে ভর্তিচ্ছুদের লাগবে জিপিএ ৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জিপিএ-৫ ছাড়া চূড়ান্ত আবেদনের সুযোগ পায়নি বিজ্ঞানের শিক্ষার্থীরা।

বুধবার ( ১৫ জুন) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেখা যায়।

বিজ্ঞাপ্তিতে দেখা দেখা যায়, চূড়ান্ত পর্যায়ের আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ-এর ভিত্তিক মানবিক (এ ইউনিট), ব্যবসা( বি ইউনিট) ও বিজ্ঞান (সি ইউনিট) বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়েছে। যেখানে এ, বি ও সি ইউনিটে যারা বিজ্ঞান থেকে আবেদর করেছেন তাদের সর্বনিম্ন জিপিএ-৫ ছিল। এর নিচে চূড়ান্ত আবেদনের ক্ষেত্রে বিবেচিত হয়নি কোনো ভর্তিচ্ছু।

এছাড়া ‘এ’ ইউনিটে মানবিক বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ-৪.৫৭ এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ- ৪.৯২ পর্যন্ত নেয়া হয়েছে। অন্যদিকে বাণিজ্য বিভাগ তথা বি ইউনিটে বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ-৫ এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ-৪.৫৮ নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তি আরো বলা হয়েছে, ১ম বর্ষ স্নাতক/স্নাতক ( সম্মান ) ভর্তি পরীক্ষা ২০২১-২২ এর জন্য প্রাথমিক আবেদনকারীর মধ্য হতে এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত আবেদনকারী নির্বাচন করা হয়েছে। একই জিপিএ প্রাপ্ত একাধিক প্রার্থীর ক্ষেত্রে এইচএসসি / সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচনা করা হয়েছে । বি ইউনিট তথা বাণিজ্য শাখার সকল প্রাথমিক আবেদনকারী চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, এবছর তিনটি পর্যায়ে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে। যে কোন পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সেই পর্যায়ের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে আবেদনের আর কোন সুযোগ থাকবে না।

বিভিন্ন পর্যায়ে চূড়ান্ত আবেদনের সময়সীমার প্রথম ধাপ ১৫ জুন দুপুর ১২টা হতে ২১ জুন বিকাল ৬টা। সিট খালি থাকা সাপেক্ষে দ্বিতীয় ধাপ ২২ জুন দুপুর ০২ টা হতে ২৫ জুন বিকাল ৬টা এবং তৃতীয় ধাপ ২৬ দুপুর ২টা হতে ২৮ রাত ১২টা পর্যন্ত।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.