এইমাত্র পাওয়া

পদ্মার ঢেউয়ে সাজবে সব সরকারি অফিস

নিউজ ডেস্ক।।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে উৎসবের সাজে সাজবে প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়। একইসঙ্গে ৮ বিভাগীয় শহর ও ৬৪ জেলার সব সরকারি অফিস প্রাঙ্গণে আলোকসজ্জার নির্দেশ দেওয়া হয়েছে।

এর মধ্যে বিভাগীয় শহর ও সেতুকেন্দ্রিক চারটি জেলা-ঢাকা, মাদারীপুর, শরীয়তপুর ও মুন্সীগঞ্জ স্থানীয় প্রশাসনের উদ্যোগে থাকবে ঝমকালো আয়োজন। ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে সম্প্রতি অনুষ্ঠিত সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। খবর সংশ্লিষ্ট সূত্রের।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.