নিজস্ব প্রতিবেদক।।
ঝালকাঠির জেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মোহম্মদ ছিদ্দিকুর রহমান খান সদ্য পদোন্নতি পেয়ে জেলা শিক্ষা অফিসার হয়েছেন। দীর্ঘ দিন পদোন্নতি আটকে থাকার পর সদ্য তিনি পুর্ণাঙ্গ জেলা শিক্ষা অফিসার হয়েছে পদায়ন হলেন। তিনি ঝালকাঠির জেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালনের আগে পটুয়াখালীর সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। শিক্ষক থেকে জেলার শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পেয়েই তিনি ঝালকাঠি জেলা শিক্ষা অফিসের নিয়ম শৃঙ্খলায় অনেক পরিবর্তন আনেন। জেলার সকল শিক্ষা কার্যক্রমে তিনি আন্তরিকতার সহিত কাজ করছেন। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে তিনি আন্তরিকতার সহিত কাজ করেছেন। এবং ২ বার করোনায় আক্রান্ত হয়েছিলেন।
তার পদোন্নতির খবরে জেলার বিভিন্ন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার ও শিক্ষকগণ ফুলেল শুভেচ্ছা অভিষিক্ত করেছেন তাকে। আজ বুধবার বিকেলে নলছিটি উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ও সততার সাথে পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
