সন্ধ্যায় পদ্মা সেতুর সব বাতি জ্বলবে

নিউজ ডেস্ক।।

মঙ্গলবার সন্ধ্যায় সবগুলো বাতি জ্বালানোর মধ্য দিয়ে পুরো পদ্মাসেতু আলোকিত করা হবে। সেতু প্রক‌ল্পের সহকারী ত‌ড়িৎ প্রকৌশলী সাদ্দাম হো‌সেন তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান,সোমবার সেতুর ৪১৫‌টি বা‌তির ২০৫ টি জ্বালা‌নো হ‌য়ে‌ছিল। এর আগে সপ্তাহখা‌নেক ধ‌রে পর্যায়ক্রমে সব বা‌তি জ্বালা‌নো হয়। ত‌বে মঙ্গলবার সন্ধ্যায় প্রথমবা‌রের মতো সব বা‌তি এক স‌ঙ্গে জ্বালা‌নো হ‌বে।

আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছেন। পরদিন সকাল থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার মধ্য দিয়ে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় নতুন দ্বার উন্মোচন হতে চলেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.