অ্যান্ডারসনের ৬৫০ উইকেট

অনলাইন ডেস্ক।।

ইতিহাসের প্রথম পেসার ও সব মিলিয়ে তৃতীয় বোলার হিসাবে টেস্টে ৬৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন জেমস অ্যান্ডারসন। সোমবার ট্রেন্টব্রিজ টেস্টের চতুর্থদিনে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই টম ল্যাথামকে নিজের ৬৫০তম শিকারে পরিণত করেন ৩৯ বছর বয়সি এই ইংলিশ পেসার। হাস্যকরভাবে বোল্ড হয়ে মাইলফলক ছোঁয়া উইকেটটি কার্যত অ্যান্ডারসনকে উপহারই দিয়েছেন ল্যাথাম।

শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়েন ডেভন কনওয়ে ও উইল ইয়াং। কনওয়েকে ৫২ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন জ্যাক লিচ। নিউজিল্যান্ড চতুর্থদিন শেষ করেছে সাত উইকটে ২২৪ রানে। উইল ইয়াং (৫৬) ও ডেভন কনওয়ে (৫২) হাফ সেঞ্চুরি করেন। সফরকারীরা লিড নিয়েছে ২৩৮ রানের।
এর আগে নিউজিল্যান্ডের ৫৫৩ রানের জবাবে কাল প্রথম সেশনে ইংল্যান্ডের প্রথম ইনিংস থামে ৫৩৯ রানে। ১৬৩ রানে দিন শুরু করা জো রুট আউট হন ১৭৬ রানে। বেন ফোকসের ব্যাট থেকে আসে ৫৬ রান। ট্রেন্ট বোল্টের তোপের মুখে মাত্র ২৩ রানে শেষ পাঁচ উইকেট হারায় ইংল্যান্ড। ১৪ রানের লিড পায় নিউজিল্যান্ড। ১০৬ রানে পাঁচ উইকেট নেন বোল্ট।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.