এইমাত্র পাওয়া

সামাজিক কোন্দল ও ভূমি শিক্ষা পাঠ্যবইয়ে অন্তর্ভূক্ত করার প্রয়োজনীয়তা ও বাস্তবতা

বর্তমান সময়ের সামাজিক কোন্দলের অন্যতম প্রধান কারণ হলো ভূমি। আমাদের দেশের মানুষ বেশীরভাগই লেখাপড়া জানেন না আবার অধীকাংশ শিক্ষিত মানুষ পর্যন্ত ভূমি পরিমাপ এবং ভূমির কাগজপত্র সম্পর্কে কিছুই বোঝেন না।

ভূমি নিয়ে প্রতিবছর অনেক মানুষ মারামারি করে খুন হয় এবং মামলা হামলায় স্বহায় সম্বল হারিয়ে ফেলেন! এর অন্যতম কারণ হলো ভূমি শিক্ষার অভাব! আবার আমাদের দেশের নরবড়ে আইন ব্যাবস্থা এবং সরকারি বিভিন্ন বিগত সালের ভূমি রেকর্ড ব্যাবস্থায় ব্যাপক ভূলে ভরা এবং একই জমি একাধীক ব্যাক্তির কাছে বিক্রয় করার নজীর ও রয়েছে অসংখ্য।বর্তমানে কোর্টে যে মামলা জট রয়েছে তার কারণ হলো ভূমি বিষয়ক মামলা।

এই সমস্যা থেকে উত্তোরণের একমাত্র সমাধান হলো মাধ্যমিক বইয়ে ভূমি পরিমাপ এবং ভূমির আইনকানুন সম্পর্কে আলাদা একটি পাঠ্যবই অন্তর্ভূক্ত করা তাহলে দেশের মানুষের মধ্যে ভূমি বিষয়ক জ্ঞান আসলে ভূমি নিয়ে বিরোধ কমে আসবে এবং আইনের শাষণ প্রতিষ্ঠিত হবে।

দেশের অন্যতম প্রধান দূর্নীতিবাজ সেক্টর হলো ভূমি। জমি খারিজ করার জন্য ইউনিয়ন পরিষদে সরকারি রেট ১১৭০ টাকা কিন্তুু ইউনিয়ন ভেদে এই খরচ সর্বনিন্ম ৩ থেকে ৫ হাজার টাকা এবং কোথাও, কোথাও ১০ থেকে ২০ হাজার টাকাও নিতে দেখা যায়!

কিন্তুু মানুষ হয়রানি হওয়ার ভয়ে এই পরিমাণ টাকা দিয়ে ভূমি খারিজ করতে বাধ্য হচ্ছে।দেশের মানুষের কল্যাণের স্বার্থে যত দ্রুত সম্ভব ভূমি সম্পর্কিত পাঠ্যবই চালু করা এতে করে কিছুটা হলেও সামাজিক কোন্দল কমে আসবে বলে মনে করি ইত্যাদি

লেখক-
আল – মাহমুদ জিম
শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.