নিজস্ব প্রতিবেদক।।
এসএসসি-সমমান পরীক্ষার জন্য আগামী ১৫ জুন থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (১২ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলাসংক্রান্ত কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।
তিনি বলেন, ১৫ জুন থেকে এসব কোচিং সেন্টার পরবর্তী তিন সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ১৯ জুন থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ৬ জুলাই পর্যন্ত।
দীপু মনি বলেন, চলতি বছর এসএসসি-সমমান পরীক্ষায় বসবে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী। সারাদেশে তিন হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি জানান, এ বছর সাধারণ ৯টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে দুই লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে এক লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী অংশ নেবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, পদ্মা সেতুর উদ্বোধনী দিন সারাদেশে উদ্যাপন করা হবে। এ জন্য ২৫ জুনের পরীক্ষা এক দিন এগিয়ে আনা হয়েছে। ওই দিনের পরীক্ষাটি ২৪ জুন অনুষ্ঠিত হবে।
শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক মহল মনে করেন সরকার ১৫ জুন থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন তা কার্যকর করা দুরহ হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
