এইমাত্র পাওয়া

শেখ হেলাল উদ্দীন কলেজে তিন কোটি টাকার বাজেট অনুমোদন ও সংবর্ধনা অনুষ্ঠান।

নাজমুল হুদা।।

আজ ১১ জুলাই ২২ খ্রি. শনিবার সকাল ১১ টায় শেখ হেলাল উদ্দীন কলেজের ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট অনুমোদন, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং খুলনা বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের স্বপন দাশ অডিটোরিয়ামে ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট কলামিস্ট ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সভায় কলেজের ২০২২-২০২৩ অর্থ বছরের ৩,১০,৮৩,১৮৩.২১/( তিনকোটি দশ লক্ষ তিরাশি হাজার একশত বিরাশি টাকা একুশ পয়সা) টাকার বাজেট সর্ব সম্মত ভাবে অনুমোদন করা হয়। বাজেট অনুমোদন শেষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং খুলনা বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাসকে সংবর্ধনা প্রদান করা হয়। সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাসের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন।

সভায় বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বডির সদস্য ও শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম, সদস্য এ্যাডভোকেট নব কুমার চক্রবর্তী, সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন, মনজিলা খাতুন, হাফিজুর রহমান, অপূর্ব লাল সাহা, শেখ শামীম ইসলাম, শিক্ষার্থী অনিতা শীল প্রমুখ।
সভায় বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ বটু গোপাল দাসকে ক্রেস্ট ও ফুলেল শুভেচছা জানানো হয়। অধ্যক্ষকে স্বরচিত কবিতা আবৃত্তি ও উপহার হিসেবে প্রদান করেন প্রভাষক মাহাবুবা ফিরদাউসি, নাজমা খানম, উত্তম কুমার দাস। সভাপতি বলেন অধ্যক্ষ স্বচ্ছতার সাথে দীর্ঘদিন প্রতিষ্ঠান পরিচালনা করেছেন বলেই আজ তার স্বীকৃতী স্বরুপ এই অর্জন করেছেন, আমরা তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। তিনি জাতীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভা শেষে কলেজের প্রভাষক চন্দ্র শেখর হালদার, অন্জু বিশ্বাস, নাজমা খানম উৎপল কুমার দাস সংগীত পরিবেশন করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.