এইমাত্র পাওয়া

পার্টিকান্ডে প্রধানমন্ত্রীত্ব হারাচ্ছেন বরিস জনসন!

`

‘পার্টিগেট কেলেঙ্কারি’র দায়ে এবার প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন বরিস জনসন। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদি তিনি অনাস্থা ভোটে হেরে যান, তাহলে তিনি প্রধানমন্ত্রীরদায়িত্বথেকেবিদায় নেবেনবরিস জনসনের দল কনজারভেটিভ পার্টির ৫৪ জন আইনপ্রণেতা অনাস্থা ভোটের আবেদন জানান।

২০১৯ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া বরিস জনসন করোনা মহামারীর কারণে যখন ব্রিটেনজুড়ে লকডাউন চলছিল এবং গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ ছিল তখন পার্টির আয়োজন করেন। এসব পার্টির খবর প্রকাশের ঘটনা জনসন সরকারের জন্য বড় ধরনের কেলেঙ্কারির জন্ম দিয়েছে এবং একে ‘পার্টিগেট কেলেঙ্কারি’ নামে অভিহিত করা হয়।

প্রায় ছ’মাস ধরে তদন্তের পর সম্প্রতি এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। তাতে ২০২০ সালে মহামারীর মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে হওয়া একাধিক পার্টির ছবি ও বিশদ তথ্য প্রকাশ করা হয়েছে; যেগুলোর বেশির ভাগই আইন ভেঙে আয়োজন করা হয়েছিল।

সিনিয়র সরকারি আমলা সু গ্রের তৈরি করা রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে : ‘মহামারীর সময় যখন সাধারণ মানুষের জীবনে একের পর এক দুরূহ নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া হচ্ছিল, সে সময়ে সরকারের এই ধরনের আচরণ কোনো যুক্তিতেই সঠিক প্রমাণ করা অসম্ভব।’

সূত্র : রয়টার্স


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.