এইমাত্র পাওয়া

রাবিতে যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দেশের বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (৬ জুন) সকাল সাড়ে দশটায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে কেক কেঁটে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

রাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাঈদ সজলের সঞ্চালনায় সংগঠনটির সভাপতি বেলাল হোসাইন বিপ্লব বলেন,পত্রিকাটি প্রতিষ্ঠা লাভের পর থেকেই অত্যন্ত আস্থার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে আসছে। বস্তুনিষ্ঠ সংবাদ একটি দেশ ও জাতির জন্য কল্যাণকর। আমরা আজ পত্রিকাটির জন্য শুভকামনা জানাচ্ছি। আশা রাখি পত্রিকাটি দেশ ও দেশের বাইরে সকল পাঠকের কাছে জনপ্রিয়তা ধরে রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান অভি , সাহিত্যিক ও সাংস্কৃতিক সম্পাদক শাহজালাল ইসলাম তুহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের জামিল, দপ্তর সম্পাদক শোয়াইব শুভ, ক্লাবের কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান মিন্টু, মহির হোসের মাহিন এবং সহযোগী সদস্য আসাদুল্লাহ গালিব, আশিকুল ইসলাম দ্রæব, জুবায়ের জিশান,মারুফ হাসান মিশনসহ প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.