এইমাত্র পাওয়া

খুলনা বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক প্রভাষক শ্যামল সাহা

সজল আহমেদ।।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ কারিগরি বিভাগে খুলনা বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন বাগেরহাটের ফকিরহাট শেখ হাসিনা কারিগরি মহাবিদ্যালয়ের প্রভাষক (আইসিটি৪ই এর বাগেরহাট জেলা অ্যাম্বাসেডর) শ্যামল কুমার সাহা।।

উল্লেখ্য, প্রভাষক ম্যামল কুমার সাহা জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) নির্বাচিত হয়েছিলেন। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ উপজেলা ও জেলা পর্যায়ের পর খুলনা বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে নির্বাচিত হওয়ার জন্য আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া তিনি ফকিরহাট কন্ঠসর শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কার্যμমের সাথে জড়িত রয়েছেন। এছাড়াও করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের অনলাইন পাঠদানের অসামান অবদানের স্বীকৃতি স্বরূপ শিক্ষারআলো ডট কম এবং শিক্ষকের কলাম কর্তৃক করোনা যোদ্ধা শিক্ষক সম্মাননা-২০২১ এ ভূষিত হন।অন্যদিকে, প্রভাষক শ্যামল কুমার সাহার একমাত্র কন্যা অনন্যা সাহা জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.