এইমাত্র পাওয়া

বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর

অনলাইন ডেস্ক।।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, ইনক্রিমেন্টের জন্য এমপিওভুক্তির মেয়াদ ৬ মাস পূর্ণ করতে হবে না।

বুধবার (১ জুন) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ মোতাবেক ইনডেক্সধারী অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তির যথাযথভাবে নতুন সমপদে বা উচ্চতর পদে নিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে জাতীয় পে-স্কেল-২০১৫ এর ১১ (১) অনুচ্ছেদ অনুযায়ী ইনক্রিমেন্ট প্রাপ্তির জন্য এমপিওভুক্তির মেয়াদ ৬ (ছয়) মাস পূর্ণ হওয়ার প্রয়োজন নেই।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.