আবুল হোসেন বাবলু।।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে গত ৩১ মে মঙ্গলবার বিভাগীয় পযার্য়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কারিগরি) রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ জমিদার রহমান।
রংপুর বিভাগের ৮ জেলার প্রতিষ্ঠান নিয়ে আয়োজিত রংপুর পুলিশ লাইন্স স্কুল ও কলেজের অডিটরিয়ামে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চল, রংপুরের পরিচালক প্রফেসর এস এম আব্দুল মতিন লস্করের সভাপতিত্ত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল ওয়াহাব ভূঞা বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কারিগরি) এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) হিসেবে পুরস্কার ও সনদ গ্রহণ করেন ইঞ্জিনিয়ার মোঃ জমিদার রহমান। ইতোমধ্যে ইঞ্জিনিয়ার জমিদার রহমান জাতীয় পযার্য়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) হিসেবে ২০১৭ সালে এবং বিভাগীয় পযার্য়ে ২০১৮ ও ২০১৯ নির্বাচিত হয়েছেন।
ইঞ্জিনিয়ার জমিদার রহমান ব্যক্তি সাফল্যের পাশাপাশি প্রতিষ্ঠানকে নিয়ে গেছেন সাফল্যের শীর্ষে। তার হাত ধরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কারিগরি) হিসেবে কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল ও কলেজ এসেছে জাতীয় পর্যায়ে ২০১৫ এবং বিভাগীয় পযার্য়ে ২০১৭,২০১৮,২০১৯ খ্রিঃ।
উক্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চল, রংপুরের উপ-পরিচাক (কলেজ) মোঃ ওমর ফারুক এবং রংপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
