এইমাত্র পাওয়া

ইনক্রিমেন্টের জন্য এমপিও’র মেয়াদ ৬ মাস প্রয়োজন নেই

নিউজ ডেস্ক।।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ইনক্রিমেন্টের জন্য এমপিওভুক্তির মেয়াদ ছয় মাস পূর্ণ করতে হবে না।

গত রবিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নির্দেশনাটি বুধবার (১ জুন) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন বেসরকারি মাধ্যমিক-৩ শাখার উপসচিব সোনা মনি চাকমা।

নির্দেশনায় বলা হয়েছে, ‘‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ মোতাবেক ইনডেক্সধারী অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তির যথাযথভাবে নতুন সমপদে বা উচ্চতর পদে নিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে জাতীয় পে-স্কেল-২০১৫ এর ১১ (১) অনুচ্ছেদ অনুযায়ী ইনক্রিমেন্ট প্রাপ্তির জন্য এমপিওভুক্তির মেয়াদ ৬ (ছয়) মাস পূর্ণ হওয়ার প্রয়োজন নেই।‘’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.