নিউজ ডেস্ক।।
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের এপ্রিল-২২ সেশনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা (তত্ত্বীয়) শুরু হয়েছে।
সোমবার (২৩ মে) দুই শিফটে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কেন্দ্রগুলোতে পরীক্ষা শুরু হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, এবার মোট ১৬ টি বিভাগের দুই সহস্রাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। একইসাথে বিগত সময়ে স্নাতক সম্পন্নকারী ব্যাচগুলোর মাঝে যারা অকৃতকার্য ছিল, তাদের সাপ্লিমেন্টারী পরীক্ষাও শুরু হয়েছে।
জানা যায়, প্রথম শিফটে সকাল ৯:৩০ থেকে ১২:৩০ এবং পরের শিফটে দুপুর ১:৩০ থেকে শুরু হয়ে বিকাল ৪:৩০ পর্যন্ত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রথম দিনের পরীক্ষায় কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন অনুষদীয় ডিন, রেজিস্ট্রার সহ সংশ্লিষ্টরা হল পরিদর্শন করেন। আগামী ৪ জুন পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা চলবে। গত ১৫ জুন চলতি সেমিস্টারের ক্লাস শুরু হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
