এইমাত্র পাওয়া

মাদরাসা শিক্ষার উন্নয়নে ডিজি যা বললেন

অনলাইন ডেস্ক।।

কুড়িগ্রামে জেলার বিভিন্ন মাদরাসা প্রধানগণ ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ মে) দুপুরে শহরের প্রাণকেন্দ্রে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার নতুন ভবনের কাজ পরিদর্শন শেষে তিনি এ মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন।

এসময় মাদরাসা প্রধানদের (অধ্যক্ষ-সুপারগণ) পক্ষে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাঃ নূর বখ্ত জানান, মাদরাসা শিক্ষার উন্নয়নে মহাপরিচালকের নিকট বেসরকারি মাধ্যমিক স্কুল ও কলেজের ন্যায় দাখিল হতে কামিল পর্যন্ত সকল মাদরাসায় অফিস সহায়কের পদ সৃষ্টি করা ও তাদের এমপিওভুক্তির ব্যবস্থা করা। সিনিয়র মাদরাসার সমূহের অনলাইনে এমপিওভুক্তির আবেদন। সরাসরি মহাপরিচালক বরাবরে প্রেরণের সুযোগ দেওয়া ও ইবতেদায়ী স্তরের শিক্ষার্থীদের উপবৃত্তি চালু ও বিস্কুট প্রদানসহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো সরকারিকরনসহ ৭ দফা দাবি তুলে ধরেন। অতি দ্রুত মাদরাসা শিক্ষার দাবিগুলো বাস্তবায়নের জন্য মহাপরিচালকের নিকট অনুরোধ জানান।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কে, এম, রুহুল আমীন মাদরাসা প্রধানদের উদ্দেশ্যে বলেন, সবকিছু অতি দ্রুত বাস্তবায়ন হবে। এছাড়া কোভিড-১৯ পরবর্তী পাঠদান কার্যক্রম পদ্ধতি, মাদরাসার শিক্ষার মানোন্নয়ন, অনলাইনে এমপিও আবেদন দাখিল এবং তা নিষ্পত্তিকরণও নিয়ে আলোচনা করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.