নিজস্ব প্রতিবেদক।।
অ্যান্টিবায়োটিক চিনতে ওষুধের মোড়কে লাল রং ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সরকারের ‘ঔষধ প্রশাসন অধিদপ্তর’। এখন থেকে সব অ্যান্টিবায়োটিক ওষুধের মোড়কে ও লেভেলে লাল চিহ্ন ব্যবহার করা হবে।
বুধবার (১৮ মে) রাজধানীর একটি হোটেলে দেশের অ্যান্টিবায়োটিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় সরকারি এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আলোচনা সভায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাবরিনা ইয়াসমিন এ কথা জানান।
সাবরিনা ইয়াসমিন বলেন, দেশের ফার্মেসিগুলোতে যাঁরা কাজ করেন, তাঁদের অনেকেরই অ্যান্টিবায়োটিক নিয়ে ধারণা কম। ৮টি বিভাগের ৪২৭টি ফার্মেসির ওপর জরিপ করে দেখা গেছে, ৬৭ শতাংশ কর্মী অ্যান্টিবায়োটিক সম্পর্কে জানেন না। মানুষ ওষুধ কিনতে চাইলেই তাঁরা অ্যান্টিবায়োটিক দিয়ে দেন।
এস এম সাবরিনা ইয়াসমিন জানান, জরিপে পাওয়া তথ্যের প্রেক্ষিতে ঔষধ প্রশাসন অধিদপ্তর কোনটি অ্যান্টিবায়োটিক আর কোনটি অ্যান্টিবায়োটিক নয়, তা স্পষ্ট করার জন্য মোড়কে লাল রং ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
সাবরিনা ইয়াসমিন আরও জানান, ঔষধ প্রশাসন অধিদপ্তরের এ সিদ্ধান্ত ওষুধশিল্পের মালিকেরা মেনে নিয়েছেন। এখন থেকে অ্যান্টিবায়োটিকের মোড়কে লাল রং থাকবে।
ঔষধ প্রশাসনের এই সহকারী পরিচালক আরও বলেন, মানুষ ও পশু দুই ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক ওষুধে এই চিহ্ন ব্যবহার করা হবে। অনেক কোম্পানি বর্তমানে তাদের ওষুধের লেভেলে এই চিহ্ন ব্যবহার করছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
