নিউজ ডেস্ক।।
যেসব হজযাত্রী এরই মধ্যে মারা গেছেন, অসুস্থ আছেন অথবা ৬৫ বছরের বেশি বয়সসীমার কারণে এ বছর হজে যেতে পারছেন না, তাদের প্রতিনিধি নিবন্ধন বাবদ জমা করা অর্থ আবেদন করে ফেরত নিতে পারবেন।
বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেষ মোহাম্মদ শাহীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব হজযাত্রী ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন বা অসুস্থ আছেন অথবা ৬৫ বছরের বেশি বয়সসীমার কারণে এ বছর হজে যেতে পারছেন না তার পরিবর্তে প্রতিস্থাপিত ব্যক্তি তার নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ সমন্বয় করতে পারবেন না। এমন ব্যক্তি বা মৃত হজযাত্রীর ক্ষেত্রে তার প্রতিনিধি নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ আবেদন করে উত্তোলন বা ফেরত নিতে পারবেন।
টাকা ফেরত পাওয়ার জন্য www.hajj.gov.bd-এ প্রবেশ করে ‘নিবন্ধন রিফান্ড সিস্টেমে’ আবেদন করতে হবে। এ ক্ষেত্রে প্রতিস্থাপিত হজযাত্রীকে প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
