নিউজ ডেস্ক।।
রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা পর্যন্ত রেলপথ চালুর পরিকল্পনা ছিল। তবে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায়, সেতুর উপরে রেললাইনের কাজ করা সম্ভব হয়নি। আগামী জুনে সেতু উদ্বোধনের পর জুলাই থেকে রেললাইন স্থাপনের কাজ পুরোদমে শুরু হবে। ’
রবিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের রেললাইন স্থাপনের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
