নিউজ ডেস্ক।।
দেশের রপ্তানি আয় গত এপ্রিল মাসে ৫১ দশমিক ১৮ শতাংশ বেড়ে ৪ দশমিক ৭৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
সোমবার (৯ মে) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
করোনা মহামারির ভয়াবহ অবস্থা থেকে বৈশ্বিক সাপ্লাই চেইন আগের অবস্থায় ফেরায় গার্মেন্টস পণ্যের চালানের সংখ্যা বেড়েছে। এতে করে গার্মেন্টস খাতে রপ্তানি বেড়েছে।
ইপিবি থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে, জুলাই থেকে এপ্রিল, গত অর্থবছরের একই সময়ের তুলনায় আয় ৩৫ দশমিক ১৪ শতাংশ বেড়ে ৪৩ দশমিক ৩৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
