অনুশীলনে ছিলেন না সাকিব

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ দল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের প্রস্তুতি শুরু করেছে ।

সোমবার (৯ মে) সকালে মুমিনুল হকরা অনুশীলন শুরু করেন। অনুশীলনে একমাত্র সাকিব আল হাসান ছাড়া টেস্ট স্কোয়াডের সবাই উপস্থিত ছিলেন। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, সাকিব দুই দিনের ছুটি নিয়েছেন। আগামী বুধবার তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন সাকিব। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে চারটি ম্যাচ খেলার পর ব্যক্তিগত কিছু কাজ শেষ ফের যুক্তরাষ্ট্রে চলে যান দেশসেরা এই অলরাউন্ডার। দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরবেন তিনি। এরপর সোজা চট্টগ্রামে গিয়ে বুধবার দলের অনুশীলনে যোগ দেবেন বাঁহাতি এই অলরাউন্ডার।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলতে রবিবার দুপুরে ঢাকায় পা রেখেছে শ্রীলঙ্কা দল। বাংলাদেশ দলও রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম চলে গেছে। সোমবার প্রথম দিনের মতো অনুশীলনও করেছে মুমিনুলরা। অন্যদিকে শ্রীলঙ্কা বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলে ১২ মে যাবে সেখানে।

মঙ্গলবার দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দলটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লাল বলের শেষ ম্যাচের লড়াই শুরু ২৩ মে।

বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.