এইমাত্র পাওয়া

রাজধানীতে আজও ফিরছে কর্মজীবী মানুষ

নিউজ ডেস্ক।।

ঈদ শেষে আগামীকাল রবিবার থেকে খুলবে সব অফিস। সে হিসেবে ঈদের ছুটির শেষদিন আজ। তাই আজও রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। এতে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট ও মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। মূলত শুক্রবার রাত থেকে যানবাহনের চাপ বেড়েছে। তবে স্বস্তিতেই রাজধানীতে ফিরছেন ট্রেন ও লঞ্চ যাত্রীরা।

ইত্তেফাকের গোয়ালন্দ প্রতিনিধি জানান, হাজার হাজার মানুষের চাপ বেড়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। শনিবার সকাল থেকেই ফেরি ও লঞ্চগুলোতে উপচেপড়া ভিড় ঠেলেই পারাপার হচ্ছেন এসব কর্মমুখী সাধারণ মানুষ। দীর্ঘ যানজট ও রোদ-গরমের মধ্যে বাধ্য হয়েই যাচ্ছেন গন্তব্যে এসব মানুষ। ঢাকা-খুলনা মহাসড়কে গোয়ালন্দ বাজার পর্যন্ত ৯ কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। ফলে প্রায় ৮-৯ ঘণ্টা অপেক্ষা করে ফেরির নাগাল পেতে হচ্ছে যানবাহনকে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.