ঈদযাত্রা শেষে ঢাকায় ফেরা যাত্রীবাহী যানবাহনের চাপে দৌলতদিয়ায় ৯ কিলোমিটার এলাকার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৬ মে) রাতে এসে এখনও ফেরির দেখা পাননি যাত্রীরা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।
শনিবার (৭ মে) দুপুর পৌনে ১২টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের জিরোপয়েন্ট থেকে প্রায় ৯ কিলোমিটার সড়কে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।
সিরিয়ালে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, মাহেন্দ্রা, মোটর সাইকেলসহ বিভিন্ন যান রয়েছে। মহাসড়কের প্রায় ৮ কিলোমিটার দূর থেকে আঞ্চলিক সড়ক ব্যবহার করে ছোটগাড়িগুলোকে ঘাটে পাঠাচ্ছে পুলিশ।
এম এম পরিবহনের যাত্রী রুপম বিশ্বাস বলেন, বাড়ি থেকে বের হয়ে রাজবাড়ীর খানখানাপুর এলাকায় বাসে বসে আটকে আছি।এখনো দৌলতদিয়া ঘাট পর্যন্ত যেতে পারিনি।আজকে নদী পার হতে পারবোনা কিনা বলে ক্ষোভ প্রকাশ করেন।তবে ঘাট কর্তৃপক্ষের আমাদের সমস্যাগুলো দেখা উচিত বলে মনে করেন তিনি।
অপর যাত্রী আলামিন তালুকদার বলেন, কিযে ভোগান্তি ভাই এগুলো বলে লাভ নেই। আমাদের পরিবার পরিজন নিয়ে কষ্ট করেই মহাসড়কে সমস্যা নিয়ে চলতে হবে বলে জানান।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটে দায়িত্বরত জেলা পুলিশের কর্মকর্তা তাজ বলেন, ঈদের পরে শনিবার হওযায় যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে। তারপরেও আমরা যাত্রীদেরকে ভোগান্তি ছাড়া যাতে তারা কর্মস্থলে ফিরতে পারে সেদিকে লক্ষ্য রেখে কাজ করছি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
