নিউজ ডেস্ক।।
দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আগামী রোববার (৮ মে) এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
ভারতের আবহাওয়া অফিস এমন খবর জানিয়েছে। সেখানে বাংলাদেশের আবহাওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করছে।
বর্তমান গতিপথ অনুযায়ী, লঘুচাপটি আগামী রোববার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, তখন এটির নাম হবে ‘অশনি’।
উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ১০ মে রাতে ‘অশনি’ উড়িষ্যা ও অন্ধ্র উপকূলের কাছাকাছি পৌঁছাবে।
তবে এটি কিছুটা পূর্বদিকে দিক পরিবর্তন করে উপকূলে আঘাত হানতে পারে ১১ মে।
যে গতিপথ ধরে লঘুচাপটি অগ্রসর হচ্ছে, এতে বাংলাদেশের উপকূলে অশনির আঘাত হানার সম্ভাবনা কম।এমনকি পশ্চিমবঙ্গে বড় ধরনের প্রভাব নাও পড়তে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
