নিজস্ব প্রতিবেদক।।
ঈদুল ফিতরের তৃতীয় দিন আজ বৃহস্পতিবার (৫ মে)। গত দুইদিন রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবারও ঝড় ও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সেই সঙ্গে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কুমিল্লা বিভাগে (৪০ মিলিমিটার)। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খেপুপাড়ায় (৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস), আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়; ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
