নিউজ ডেস্ক।।
বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে। প্রায় সাড়ে ৬০০ বছর ধরে ষাটগম্বুজ মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়ে আসছে। কালের পরিক্রমায় বহু বছর ধরে ষাটগম্বুজ মসজিদে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়ে আসছে। করোনা স্বাস্থ্যবিধি মেনে এবারও দেশী-বিদেশী মুসল্লিদের সুবিধার্থে ৩টি জামায়াত অনুষ্ঠিত হয়।
প্রথম জামায়াত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয় সোয়া ৮টায় এবং তৃতীয় অর্থাৎ সর্বশেষ জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়।
ষাটগম্বুজ মসজিদে প্রধান জামাতে ষাটগম্বুজ মসজিদ কমিটির সভাপতি ও বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মাদ আজিজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও দেশী-বিদেশী ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
