ভারতে মঙ্গলবার ঈদ

নিজস্ব প্রতিবেদক।।

রোববার চাঁদ দেখা যায়নি। তাই মঙ্গলবার (৩ মে ) ভারতে পালিত হবে ঈদ।

নয়াদিল্লির ফতেহপুরি মসজিদের ইমাম মুফতি মুকররম আহমেদ জানিয়েছেন, মসজিদের রুয়েত-ই-হিলাল কমিটি দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহারসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানতে পেরেছে, রোববার সন্ধ্যায় কোনও জায়গা থেকেই চাঁদ দৃশ্যমান হয়নি।

ইমাম বলেন, ‘কোথাও চাঁদ দেখা যায়নি। তাই সোমবার রমজানের শেষ দিন হিসেবে গণ্য হবে এবং মঙ্গলবার পালিত হবে ঈদুল ফিতর।’ একই কথা জানিয়েছেন মারকাজি চাঁদ কমিটির প্রধান খালিদ রশিদ ফিরঙ্গি মাহালি।

সূত্র: আনন্দবাজার


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.