অনলাইন ডেস্ক।।
আফগানিস্তানসহ বিশ্বের ৭টি দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় পটুয়াখালীর কয়েকটি গ্রামের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। রোববার (১ মে) সকাল সাড়ে ১০টায় বদরপুর দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদুল ফিতরের নামাজ শেষে মুসুল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করেন এবং মিষ্টিমুখ করানো হয়। এসব এলাকায় বইছে উৎসবের আমেজ। তবে জেলার কতো মানুষ আজ ঈদ পালন করছেন সেটা নিশ্চিত করতে পারেনি জেলা প্রশাসন।
বদরপুর দরবার শরীফের পরিচালক মো. নাজমুস সাহাদাত বলেন, ‘আফগানিস্থান ও নাইজেরিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আমরা ঈদুল ফিতর পালন করছি।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
