২০২০ সালে সামাজিক কাজের স্বীকৃতি স্বরুপ “জয় বাংলা ইয়্যুথ এওয়ার্ড” পাওয়া সংগঠন “এক টাকায় শিক্ষা” ফাউন্ডেশন। সারাবছরই দরিদ্র, অসহায় শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাওয়া এই সংগঠনটি প্রতিবছরই ঈদের আগে আয়োজন করে তাদের অনন্য ইভেন্ট।রমজানে শিক্ষা বিষয়ক কার্যক্রম তেমন থাকে না বলে স্বেচ্ছাসেবকরা পুরো রমজান মাস জুড়েই ব্যস্ত হয়ে যায় ঈদ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিবেন বলে । এরই ধারাবাহিকতায় এইবছর “হাসবে সবাই, ঈদ আনন্দে” এই স্লোগানে মাঠে নেমে পড়েছেন ফাউন্ডেশনের স্বেচ্চাসেবকরা।
গতানুগতিক ঈদবস্ত্র বিতরণের ধারণা থেকে বের হয়ে আসার চেষ্টা থেকেই স্বেচ্ছাসেবকরা বেছে নেয় ভিন্ন আয়োজন। স্বাবলম্বী বাচ্চাদের মতোই মার্কেটে গিয়ে কাপড় কেনার আনন্দ থেকে যাতে বঞ্চিত নাহয় কোনো শিশু সেটাই থাকে স্বেচ্ছাসেবকদের প্রধান লক্ষ্য।
গতকালকেও ঈদের নতুন কাপড় পাবে কিনা অনিশ্চিত থাকা বাচ্চাগুলো আজকের দিনে “স্বেচ্ছাসেবকদের হাত ধরে শপিংমলে যাচ্ছে, নিজের ইচ্ছামতো কাপড় পছন্দ করছে”এই অসাধারণ সুন্দর মুহূর্তগুলোর জন্যেই স্বেচ্ছাসেবকরা নিরলস পরিশ্রম করেন পুরো মাস।
এ বছরের ইদ ইভেন্ট শুরু হয়েছে ২৬ শে এপ্রিল হাটহাজারী থেকে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয় হাটহাজারী অদুদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গন। সকাল থেকেই হাটহাজারী অদুদিয়া সুন্নিয়া মাদ্রাসার মাঠে জড়ো হতে থাকে সুবিধাবঞ্চিত শিশুরা এবং স্বেচ্ছাসেবীরা।বেলা গড়ানোর সাথে সাথে শিশুরা উৎসাহ উদ্দীপনা নিয়ে চলে যায় শপিং মলে। বিভিন্ন দোকান ঘুরে ঘুরে পছন্দ করে কিনে নেয় নিজেদের ঈদ পোশাক।
এক টাকায় শিক্ষার পাঁচদিনব্যপী ইভেন্টের ১ম দিনে হাটহাজারীতে আয়োজিত ইভেন্টে প্রায় ১৬০ জন সুবিধাবঞ্চিত শিশুকে কিনে দেওয়া হয় ঈদের পোশাক।
একটা টিম চট্টগ্রামের হাটহাজারীতে যখন ঈদের খুশি ছড়াতে ব্যস্ত,ঠিক তখনই আরেকটা টিম ব্যস্ত ছিল ঢাকার মিরপুরে।ঢাকায় সুবিধাবঞ্চিত পথশিশুদের বিদ্যালয় অদম্য স্কুলের ৬৩ জন বাচ্চাকে ঈদের জামা উপহার দেয়া হয়েছে এক টাকায় শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে।
বিভিন্ন অঞ্চলে আমাদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পর্যায়ক্রমে আগামী ৩০ তারিখ পর্যন্ত এই ইভেন্টের কার্যক্রম চলমান থাকবে।চট্টগ্রামের সরকারহাট, ফটিকছড়ি, রাউজান, সাতকানিয়া,ফেনী, চট্টগ্রাম নিউমার্কেট এরিয়া সহ সারাদেশে এ বছর প্রায় ৪০০ সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে দুই লক্ষাধিক টাকার ঈদের পোশাক কিনে দেওয়ার পরিকল্পনা রয়েছে এক টাকায় শিক্ষা ফাউন্ডেশনের।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রিজুয়ান মজকুরী জানান, “আমরা চাইলেই আগেভাগে কাপড় কিনে এনে প্যাকেট করে বাচ্চাদের দিয়ে দিতে পারতাম। কিন্তু আমরা চাই, এই বাচ্চাগুলো ইদের শপিং করার অনুভুতি তা পাক অন্যসব বাচ্চাদের মতোই”।
সুবিধাবঞ্চিত বাচ্চাদের নিয়ে এই ইভেন্টের চিফ কো-অর্ডিনেটর সাফায়াত সিদ্দিকী বলেন, “রমজান মাস এলেই আমরা রাত-দিন ফান্ড সংগ্রহ করি এই ইভেন্টের জন্য। দিনশেষে ওদের এই মুখের হাসিই, আমাদের ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয়”।
উল্লেখ্য যে, এই ইভেন্টের মাধ্যমে ২০১৯ সালে চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল, পটুয়াখালীর প্রত্যন্ত অঞ্চলের ৩৯২ জন সুবিধাবঞ্চিত শিশুকে নতুন জামা উপহার দিয়েছে এক টাকায় শিক্ষা ফাউন্ডেশন।এর পরের দুটি বছর করোনার থাবায় ঈদ ইভেন্ট করার পরিবর্তে ফুড ব্যাগ ইভেন্টের মাধ্যমে প্রথম পর্যায়ে ৫৮ টি পরিবারে ও দ্বিতীয় পর্যায়ে ১০৫ টি পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে।
জয় বাংলা ইয়্যুথ এওয়ার্ড প্রাপ্ত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৬০০০ জন আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদেরকে শিক্ষাক্ষেত্রে সহায়তা করেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
