ঈদ আনন্দ ম্লান হতে পারে বৃষ্টিতে

নিউজ ডেস্ক।।

আগামীকাল রোববার চাঁদ দেখা গেলে সোমবার ঈদ। এরই মধ্যে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে। তাপপ্রবাহও বয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে। এ অবস্থার মধ্যে আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঈদের সময় দু’দিন দেশজুড়ে বিক্ষপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। এতে ম্লান হতে পারে এবারের ঈদ আনন্দ।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ঈদের দিন, ঈদের আগের দিন ও ঈদের পরদিন আবহাওয়া কেমন থাকবে- এটা চূড়ান্তভাবে রোববার জানা যাবে। তবে আমরা ১০ দিনের যে পূর্বাভাস দিয়েছি, সে হিসেবে ঈদের আগে, পরে ও ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.