ধনী গরীব সবাই মিলে ঈদ করবো একসাথে’ স্লোগান সামনে রেখে প্রতিবছরের ন্যায় এই বছরেও তিনশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার পৌছে দিয়েছে স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন। শুক্রবার রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর থানার ২০ টি গ্রামের অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার প্রদান করা হয়। এছাড়াও কিছু পরিবারের মাঝে নগদ অর্থ দিয়ে সহযোগীতা করেছে এই ফাউন্ডেশনটি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল, চিনি, পেঁয়াজ, সেমাই, আটা, দুধ, আলু সহ প্রায় ১৫ দিনের খাদ্য সামগ্রী অসহায় ও দুঃস্থ মানুষদের বাসায় পৌঁছে দিয়েছে সংগঠনের সদস্যরা। এদিকে সমাজের পিছিয়ে পড়া অবহেলিত অসহায় ও দুঃস্থ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নসহ বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করেছে এই ফাউন্ডেশন। কর্মসূচির মধ্যে স্বেচ্ছায় রক্ত দান, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, স্বাস্থ্যসেবা, স্পোর্টস কম্পিটিশন প্রমুখ।
স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের সভাপতি রেজওয়ান মাহামুদ পলাশ বলেন যে, ‘সমাজের যে সব লোক অসহায় ও দুঃস্থ আছে কিন্তু লোক লজ্জার ভয়ে কারো কাছে সাহায্য চাইতে পারে না। অনাহারে দিনানিপাত করছে। এদের মুখে হাসি ফুটানোয় লক্ষ্য আমাদের এই ফাউন্ডেশনের। পাশাপাশি ঈদের আনন্দ যেন তাদের মাঝে ছড়িয়ে পড়ে এজন্য রাতের আধারে সামগ্রী পৌছে দেওয়া হয় ।
উল্লেখ্য, রাজশাহী ও নাটোর জেলাসহ রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হয় স্কুলফর হিউম্যানিটি ফাউন্ডেশন। সেখানে বিভিন্ন পেশায় উর্দ্ধতন কর্মকর্তা ব্যক্তিরা আর্থিক ও সার্বিক সহযোগীতা করে থাকেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
