এইমাত্র পাওয়া

বিশ্বের সেরা গবেষকদের তালিকায় শাবিপ্রবির ৮৫ গবেষক

নিউজ ডেস্ক।।

বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮৫ জন গবেষক। সম্প্রতি প্রকাশিত অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের র্যাং কিং এ বিশ্বের সেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন তারা।

জানা যায়, বিশ্বের মোট ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের ৭ লাখ ২৯ হাজার গবেষক এ তালিকায় স্থান পেয়েছে।

তালিকায় শাবিপ্রবির গবেষকদের মধ্যে প্রথম ও বাংলাদেশে ৩৬তম স্থানে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, দ্বিতীয় স্থানে রয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. নুরশাদ আলী, তৃতীয় স্থানে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাসনাত।

সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের ভিত্তিতে গত পাঁচ বছরে গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ র্যাং কিং প্রকাশ করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.