এইমাত্র পাওয়া

শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাজমুল হুদা।।

আজ ২৬ এপ্রিল মঙ্গলবার বিকাল ৪টায় শেখ হেলাল উদ্দীন কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের ৭ম সাধারণ সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট কলামিস্ট অমিত রায় চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।

শেখ হেলাল উদ্দীন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাসের উপস্থাপনায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাহিদ সুজা, শেখ রাজ্জাক আলী, চেয়ারম্যান রেজাউল করিম ফকির, শিক্ষক সমিতির সভাপতি নিখিল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক আব্দুর সাত্তার, আবুল কালাম আজাদ, ইমরুল হাসান প্রমুখ। এসময় ফকিরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সুধী সমাজ উপস্থিত ছিলেন।

সভায় সর্ব সম্মতভাবে বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখকে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।সাধারণ সভা শেষে দোয়া ও ইফতার মাহফিলের মধ্যে দিয়ে কার্যক্রম শেষ করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.