এইমাত্র পাওয়া

প্রতি জেলায় হবে আইটি সেন্টারঃ পলক

অনলাইন ডেস্ক।।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও তার আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সার্বিক তত্ত্বাবধানে প্রযুক্তি দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে দেশের ৬৪ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে। এর ফলে সরকার ও অ্যাকাডেমিয়ার সঙ্গে শিল্পভিত্তিক ইন্টিগ্রেশনের মাধ্যমে দেশে প্রযুক্তিভিত্তিক ইকোসিস্টেম গড়ে তোলা হবে।

সম্প্রতি ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের পাশে নম পার্কে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, এই উন্নয়নের কারণে আইটি খাতে দেশের যুব সমাজের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। এই শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থেকে বের হয়ে তরুণ উদ্যোক্তারা আইটি ইন্ডাস্ট্রিতে যেন ব্যাপক পরিসরে কাজ করতে পারেন তার জন্য দেশের বিভিন্ন জায়গায় হাইটেক পার্ক স্থাপনের কাজও সমান্তরালে চলমান রয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ দেশের বৃহত্তম নদীবন্দর ও গুরুত্বপূর্ণ ব্যবসা-বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। প্রচুর পাটকলের কারণে একে প্রাচ্যের ড্যান্ডি নামে ডাকা হয়। গতানুগতিক বাণিজ্যের পাশাপাশি এখন আইটি ইন্ডাস্ট্রিতেও এলাকাবাসীর অবদান রাখার ক্ষেত্র প্রস্তুত হলো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.