নিউজ ডেস্ক।।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের বিএ/বিএসএস পরীক্ষার ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে।
সোমবার প্রকাশিত ফলাফলে পাসের হার শতকরা ৬৮.৬০। বাউবি’র বিএ/বিএসএস-২০১৯ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ১৭৫ জন। এ পরীক্ষায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের ২ লাখ ৯৬ হাজার ৭৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় ৬৬ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৪৫ হাজার ৮৭৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মেজবাহ উদ্দিন তুহিন জানান, শিক্ষার্থীদের মধ্যে ২জন A-, ৭৯ জন B+, ২ হাজার ৬০৮ জন B, ১৩ হাজার ৪৯৩ জন B-, ১৯ হাজার ১৯৭ জন C+, ৯ হাজার ৪০৫ জন C এবং ১ হাজার ৯২ জন C- গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২৪ হাজার ৯১১ জন ছাত্র এবং ২০ হাজার ৯৬৫ জন ছাত্রী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
